Wednesday, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ | ১:০০ pm

লকডাউনের বিরুদ্ধে আড়িয়ল ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আড়িয়ল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভকারীরা লকডাউনবিরোধী স্লোগান দিয়ে সরকারের সমালোচনা করেন এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন