Wednesday, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ | ৯:১৪ am

টঙ্গীবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে কোর্স সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের মুন্সীগঞ্জ জেলা ম্যানেজার মো. কবির উদ্দিন, উপজেলা সমন্বয়কারী লিয়াকত হোসেন এবং মো. সালাউদ্দিন।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন টঙ্গীবাড়ী উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ।

উক্ত প্রশিক্ষণে ডিএমআইই পদ্ধতির উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া, ইউনিয়ন পরিষদের দায়িত্ব, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ত্রৈমাসিক প্রতিবেদন প্রস্তুতকরণ এবং স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলার করণীয় বিষয়েও নির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে গ্রাম আদালতের বিভিন্ন ফরম ও রেজিস্টার বিতরণ করা হয়।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন