Wednesday, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ | ১১:০৯ am

ইতালিতে কর্মস্থলে যাওয়ার পথে টঙ্গীবাড়ীর ইকবাল দেওয়ানের আকস্মিক মৃত্যু

ইতালির রোম শহরে টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামের মো. ইকবাল দেওয়ান (৩৮) আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে মেট্রোরেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত সানজুবানি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
ইকবাল দেওয়ানের মৃত্যুতে ইতালির রোমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং তার গ্রামের বাড়ি রহিমগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

রোমে বসবাসরত প্রবাসী সাংবাদিক, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলম চমক জানান,
“ইকবাল ভাইয়ের সঙ্গে গতকাল রাতেও একসঙ্গে চা খেয়েছিলাম। আজ সকালে তার মৃত্যুর খবর শুনে আমি বাকরুদ্ধ। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।”

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন