Wednesday, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ | ৩:৩৩ pm

মুন্সীগঞ্জে সুজনের নতুন কমিটি: সভাপতি ডা. জাহাঙ্গীর, সম্পাদক অ্যাড. প্রিন্স

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর মুন্সীগঞ্জ জেলা কমিটি নতুনভাবে গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধায় মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের ধলাগাঁও বাজারের শাপলা কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠক অ্যাডভোকেট জানে আলম প্রিন্স। মোট ৪৫ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী জিল্লুর রহমান। সংগঠনের সভাপতি ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মো. সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক ও সংগঠক জামাল হোসেন মণ্ডল, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামাল, মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ সৌরভ, সাংবাদিক নাজমুল হাসান মুন্সী, রাজ মল্লিক, মো. লিটন শেখ, তাকরিম হোসেন দুরন্ত, রাতুলসহ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা।

সভায় আগামী এক বছরের জন্য একটি কর্মপরিকল্পনা গৃহীত হয়। এর মধ্যে রয়েছে— সুশাসনবিষয়ক সেমিনার আয়োজন, নাগরিক সংলাপ, দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারের কার্যক্রমে স্বচ্ছতা আনয়নের উদ্যোগ গ্রহণ।

সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন