মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে মো. শাকিল ফকির (২৭) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি বেশনাল গ্রামের বোরহান ফকিরের ছেলে।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।