Wednesday, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ | ১১:১০ am

টংগিবাড়ী ব্লাড ফাউন্ডেশনের নৌভ্রমণ-বছর সেরা স্বেচ্ছাসেবীদের সম্মাননা।

টংগিবাড়ী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে নৌভ্রমণের আয়োজন করা হয়েছে।
গত শনিবার(১১ অক্টোবর) এই আয়োজন করা হয়। এতে অংশ নেয় সংগঠনটির স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবীদের পরিবারের সদস্যরা। ভ্রমনটি টংগীবাড়ীর হাসাইল নদীর ঘাট থেকে ট্রলারে করে পদ্মা সেতু হয়ে শরিয়ত পুরের জাজিরা এলাকায় অনুষ্ঠিত হয়। সেখানে আয়োজন করা হয় বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্টে, বিস্কেট দৌর, চেয়ার সেটিং সহ বিভিন্ন আয়োজন।

জাজিরা প্রান্তের আয়োজন শেষে শুরু হয় নদী ভ্রমন। এসময় মধ্যাহ্ন ভোজ করে নদীর একটি চরে আয়োজন করা হয় সম্মাননা অনুষ্ঠান। এতে ১২ মাসে ১২ জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী, শ্রেষ্ঠ রক্তদাতা,শ্রেষ্ঠ অনলাইন স্বেচ্ছাসেবী, শ্রেষ্ঠ সাংগঠনিক কাজে ভূমিকা রাখায় শ্রেষ্ঠ সংগঠক, নানান সম্মাননা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র।

সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ শাহিন বলেন, আমাদের সংগঠনটি টংগিবাড়ী সহ মুন্সিগঞ্জ জেলা ও ঢাকাতেও রক্তের যোগান দিয়ে আসছে। সকল স্বেচ্ছাসেবীর মিলনমেলায় পরিনত করে সকলের মনে ভাতৃত্ব বোধ আরো দৃর করতে এই আয়োজন। এবং স্বেচ্ছাসেবা কাজে আরো গতি বৃদ্ধির লক্ষে সম্মাননার আয়োজন করেছি।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন