টঙ্গীবাড়ীতে রোটারি ক্লাবের শীতবস্ত্র বিতরণ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রোটারি ক্লাব অব ঢাকা ক্যাপিটাল।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ধীপুর ইউনিয়নের মটুকপুর আশরাফুল উলূম মাদরাসা প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক মাদ্রাসার ছাত্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ঢাকা ক্যাপিটালের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এ সময় তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। মানবিক দায়বদ্ধতা থেকে রোটারি ক্লাব নিয়মিতভাবে এ ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা ক্যাপিটাল এর সভাপতি মোঃ হেদায়েতুল ইসলাম রাজু, মটুকপুর আশরাফুল উলম মাদ্রাসার সাধারণ সম্পাদক আলী আক্কাশ বেপারি, রোটারিয়ান শরিফুজ্জোহা রিপন (পাঠান), মোঃ নাসির উদ্দিন খান, শিরিন আক্তার, সানজিদা খান, কাজী আলী হোসেন, আবু জাফর আজাদ, আলম শাহ্ ফকির, সেতারা বেগম, মহিউদ্দিন আহমেদ মঈন। আরো উপস্থিত ছিলন মাশকুর আহমেদ বাবলু বেপারী, আমিনুল ইসলাম বেপারী, আতিকুর রহমান খোকা বেপারী, রবিউল বেপারী, সুমন বেপারী, মোঃ বাবু বেপারী।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাদরাসার শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা রোটারি ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন