মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ চ্যাম্পিয়ন টঙ্গীবাড়ি ব্লাড ফাউন্ডেশন
মহান বিজয় দিবস উপলক্ষে আজ ২৬ ডিসেম্বর (শুক্রবার) মুন্সীগঞ্জে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ম্যাচে অংশগ্রহণ করে টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন ও আদর্শ রক্তদান সংস্থা, মুন্সীগঞ্জ।
টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা জনাব শাহিন শেখ। তার নেতৃত্বেই টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের দল খেলায় অংশগ্রহণ করে। দলের অধিনায়ক ছিলেন শাহিন শেখ।
দলে আরও অংশগ্রহণ করেন আহাদ দেওয়ান, শান্ত কবিরাজ, নিশাদ, ওলী মুন্সী, মুন্না, সাগর মন্ডল, সাকিব, জিসান, রমজান, আবু বাক্কার ও ইমরান।
অন্যদিকে, আদর্শ রক্তদান সংস্থা পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব জনি তালুকদার ও জনাব আবু কালাম শেখ।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জনাব ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।
এছাড়াও আদর্শ রক্তদান সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলনেতা ফকির মোহাম্মদ সাকিব, দপ্তর সম্পাদক ইকরামুল হাসান রনি, উপদলনেতা সঞ্জিদ মাহমুদ চৌধুরী এবং স্বেচ্ছাসেবী সদস্য তাসিন আল নাবিল প্রান্ত, আমিনুল, সাইদুলসহ অন্যান্য সদস্যরা।
খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন আদর্শ রক্তদান সংস্থার পক্ষ থেকে জনাব সাজ্জাদ হোসেন।
বিকেল থেকে শুরু হওয়া ম্যাচটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। খেলায় চমৎকার নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মহান বিজয় দিবসের চেতনায় আয়োজিত এই প্রীতি ক্রিকেট ম্যাচ খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, ঐক্য ও মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে বলে উপস্থিত অতিথিরা মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন