টঙ্গীবাড়ীতে পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
স্বেচ্ছাসেবী সংগঠন পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ করেছে। সোমবার (১৭ নভেম্বর) বিকালে উপজেলার নশংকর কাসেমুল উলূম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করা হয় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।
প্রতি বছরের মতো এ বছরও পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে। এ বছর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের শুরুর দিকেই সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে উষ্ণতার উপহার তুলে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নু-আলম জানান, “আমরা প্রতি বছরই চেষ্টা করি শীতের শুরুতেই শীতবস্ত্র বিতরণ করতে। সেই ধারাবাহিকতায় এ বছরও শীতের শুরুতেই কম্বল তুলে দিতে পেরেছি। যারা পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশনকে এগিয়ে নিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছেন, তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নশেংকর কাসেমুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা আরিব বিল্লাহ, পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন