খুঁজুন
[bangla_day], [english_date], [bangla_date]

এসএসসি কৃতি শিক্ষার্থী ও রক্তযোদ্ধা সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Sunday, ২০ জুলাই, ২০২৫, ২:৪৬ pm
এসএসসি কৃতি শিক্ষার্থী ও রক্তযোদ্ধা সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত
২১

গতকাল ১৯ শে জুলাই শনিবার সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত নারায়ণগঞ্জ ফতুল্লা চৌধুরী বাড়ি মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন চেয়ারম্যান সাহেবের বাসভবন অনুষ্ঠিত হলো এসএসসি কৃতি শিক্ষার্থী ও রক্তযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।

এতে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলীর সভাপতিত্বে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: হামিদুল ইসলাম জয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের সাবেক বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর মো: আমির হোসেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের সম্মানিত পরিচালক করুণানন্দ থের মহোদয়, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি কবি রনজিৎ মোদক, আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপতি ডাক্তার নুরজাহান, গণমাধ্যম বিষয়ক সম্পাদক বিএম মাইনুদ্দিন দেওয়ান, সোনারগাঁও পৌরসভা কমিটির সভাপতি মো: মজিবুর রহমান প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাংগঠনিক সম্পাদক শাকিলা ইসলাম. নারায়ণগঞ্জ সদর এনায়েত নগর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মনোয়ারা বেগম লিপি, নারায়ণগঞ্জ মহানগর কমিটির অন্যতম সদস্য কবি এস এ বিপ্লব, ফতুলা থানা কমিটির অন্যতম সদস্য অন্তরা ধর, সুজন দাস, বন্দর হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহাতাব হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসএসসি পরীক্ষার্থী ও রক্তযোদ্ধাদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোমেন ইসলাম বলেন আমরা সবাই এক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সবাইকে ঐক্যবদ্ধভাবে একে অপরের পাশে দাঁড়াতে হবে। আপনারা সবাই জানেন আমরা যারা স্বেচ্ছাসেবী রক্তদাতা সব সময় মানুষের উপকারে ছুটে চলি বিভিন্ন হসপিটালে রোগীর সেবায় রক্ত দিতে এগিয়ে আসে কিন্তু যারা রক্ত সংগ্রহের জন্য আমাদের সাথে যোগাযোগ করে রক্ত নেওয়ার পর কখনো তারা খোঁজখবর নিয়ে দেখেনি স্বেচ্ছাচারীরা মূলত অবহেলিত সবসময় সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা সবসময় রক্তযোদ্ধাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না তাদের সাথে সব সময় কম্বিনেশন ঠিক রাখবেন তারা নিজের অর্থ ব্যয় করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে মৃত্যুর আগ পর্যন্ত।

টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

মো. মাসুম, টঙ্গীবাড়ি
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:০৪ pm
টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে উপজেলা কৃষকদলের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার বলই এলাকায় সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি মো. সেলিম মোল্লার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম মাসুম, সহ মহিলা বিষয়ক সম্পাদক রহিমা ইসলাম, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু এবং সদস্য সচিব শহীদ মজুমদার।

উপজেলা কৃষকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাদের পারভেজ ঢালীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সহসভাপতি দেলোয়ার হোসেন মোল্লা ও আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মাদবর, আনোয়ার সরদার ও শামীম বেপারী, সাংগঠনিক সম্পাদক শওকত মাহমুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

অনিক শেখ
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৩৩ pm
কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ জামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও আক্তার লাকুরিয়া, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম মোল্যা, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল জাব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালীউল্লাহ খান, জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম মোল্লা, যুবদল নেতা আসলাম শিকদার ও কাজী লুৎফর রহমান।

এছাড়াও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মোক্তার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।

জনসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেদ্দা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিকদার, সুইজারল্যান্ড নেতা আলামিন শিকদার, সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা যুবদলের সদস্য নজরুল মোল্লা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সুমন।

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০২ pm
সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

 

পঞ্চম প্রজন্মের ব্যাংক সিটিজেনস ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২রা ফেব্রুয়ারী ) টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের হাতেম প্লাজায় প্রধান অতিথি হিসেবে নতুন এ উপশাখা উদ্বোধন করেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন।

সিটিজেনস ব্যাংক বালিগাঁও বাজার উপশাখার ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যনেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এবং আঃ লতিফ।

উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস.এম. আনিছুল হক, বালিগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, হাতেম প্লাজার সত্তাধারী নজরুল ইসলাম, রুহুল আমিন মুন্সি, আনোয়ার হোসেন শেখ, বাবুল বেপারি, অলি উদ্দিন শেখ, সাজন মুন্সি প্রমুখ

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধনিতে
বক্তব্য রাখছেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন

You cannot copy content of this page