খুঁজুন
[bangla_day], [english_date], [bangla_date]

“৭২ ঘণ্টার আল্টিমেটাম” দিয়ে ভয়ভীতি: ফেইক আইডির টার্গেটে জেলা বিএনপি নেতা দোলন!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Sunday, ২০ জুলাই, ২০২৫, ৭:৪১ am
“৭২ ঘণ্টার আল্টিমেটাম” দিয়ে ভয়ভীতি: ফেইক আইডির টার্গেটে জেলা বিএনপি নেতা দোলন!
৩০

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিএনপির রাজনীতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ মিথ্যাচার ও হুমকির ঝড় বইছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন এখন ‘ফেইক ফেসবুক আইডি’র টার্গেটে।

সম্প্রতি “টংগীবাড়ী রাজনীতি” নামের একটি বেনামি ফেসবুক আইডি থেকে আমির হোসেন দোলনকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে তার ছবি বিকৃত করে লাল ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে এবং সঙ্গে যুক্ত করা হয়েছে একটি পোষ্ট। পোস্টে লেখা হয়েছে—
“মোঃ আমির হোসেন দোলন ৭২ ঘণ্টার আল্টিমেট আপনাকে দিচ্ছি! শীর্ষ সন্ত্রাসী শিপন মুন্সি, রাজন মুন্সী
দেওয়ানপাড়া থেকে কত টাকা পায় ইনবক্সে এসে জানাবেন, না হলে জন্মলগ্ন থেকে লেখা শুরু করব…!”

এই হুমকি শুধু মানহানিকর নয়, বরং সরাসরি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর একাধিক ধারা লঙ্ঘনের শামিল। এতে একজন নির্বাচনী রাজনীতিককে উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিকভাবে হেয় করা হয়েছে। পোস্টের ভাষা ও ভঙ্গি দেখেই অনুমান করা যায়, এটি একটি সংগঠিত অপপ্রচারের অংশ।

এই একই চক্র “বালিগাঁও রাজনীতি” নামের আরেকটি ফেক আইডি ব্যবহার করে দোলনের ব্যক্তিগত ইনবক্সে ভয়ভীতি ও অর্থ দাবিমূলক বার্তা পাঠিয়েছে। সেখানে লেখা হয়েছে—
“যে পোস্টগুলো করছে, এগুলা ডিলিট করতে হলে ২০ হাজার টাকা লাগবে। না দিলে প্রতিদিন বিশটা আইডি দিয়ে প্রচার করা হবে… আপনারা যদি গরুর হাটে ৬০ লাখ টাকা পান, আমাদের কিছু না দিলে চলবে না।”

এটি সরাসরি চাঁদাবাজির মতো অপরাধ। এমনকি হুমকির ভাষা ও দাবির ধরণ ডিজিটাল অপরাধ ছাড়িয়ে একটি সংঘবদ্ধ সাইবার চাঁদাবাজ চক্রের উপস্থিতির ইঙ্গিত দেয়। শুধু তাই নয়, হুমকি পোস্টে বারবার লেখা হয়েছে—
“শেয়ার চাই… অনেক শেয়ার চাই… যদি ইনবক্সে না বলেন তাহলে জন্মলগ্ন থেকে শুরু করব… বলবেন না তো?”

এই উসকানিমূলক ও পরিকল্পিত শেয়ারের আহ্বান থেকে বোঝা যায়, ফেইক আইডিগুলো সাধারণ মানহানির বাইরে গিয়ে একটি রাজনৈতিক নেতার ভাবমূর্তি ধ্বংসের গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। তারা বলেন—
“এটি শুধু দোলন ভাইকে নয়, পুরো বিএনপি সংগঠনকেই কালিমালিপ্ত করার গভীর চক্রান্ত। প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে এই ফেইক আইডি এবং এর পেছনে থাকা গডফাদারদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।”

প্রতিবাদ জানিয়ে আমির হোসেন দোলন বলেন—
“আমি বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। জনগণের ভালোবাসা আমার শক্তি। এখন একটি সুবিধাভোগী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ফেইক আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি এসব কুরুচিপূর্ণ কাজের তীব্র প্রতিবাদ জানাই এবং আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।”

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই ধরণের হুমকি, অপপ্রচার এবং ইনবক্সে অর্থ দাবি সরাসরি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর অন্তর্ভুক্ত গুরুতর ফৌজদারি অপরাধ। মিথ্যা তথ্য প্রচার, মানহানি, জনমনে বিভ্রান্তি ছড়ানো ও অর্থ আদায়ের হুমকি—সবকিছু মিলিয়ে এটি একটি সংগঠিত অপরাধের দৃষ্টান্ত। একই সঙ্গে এ ধরনের কার্যকলাপ চাঁদাবাজি দমন আইনেরও আওতায় পড়ে।

রাজনীতিতে জনপ্রিয় ও কার্যকর নেতাদের বিরুদ্ধে এমন সাইবার হামলা দিনদিন বেড়েই চলেছে। ফেইক আইডির মাধ্যমে ছড়ানো অপপ্রচার যেন এখন রাজনৈতিক চরিত্রহননের সবচেয়ে সুবিধাজনক হাতিয়ার হয়ে উঠেছে। অথচ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা এসব দুষ্কৃতিকারীদের আরও বেপরোয়া করে তুলছে।

বাংলাদেশের রাজনীতিতে ফেইক আইডি এখন নতুন এক অস্ত্র। এসব বেনামি প্রচারণা কেবল ব্যক্তি নয়, গোটা গণতান্ত্রিক সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করছে। প্রশাসনের নীরবতা থাকলে এই ডিজিটাল বিষবাষ্প আরও ছড়িয়ে পড়বে—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই লড়াই একজন দোলনের নয়—এটি প্রতিটি রাজনীতিক, প্রতিটি নাগরিকের সম্মান, মর্যাদা ও নিরাপত্তার লড়াই। এখনই প্রয়োজন এসব অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে জিরো টলারেন্স ঘোষণা। নইলে কাল এই সন্ত্রাসের শিকার হবেন আপনি, আমি অথবা আরও কেউ।

টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

মো. মাসুম, টঙ্গীবাড়ি
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:০৪ pm
টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে উপজেলা কৃষকদলের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার বলই এলাকায় সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি মো. সেলিম মোল্লার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম মাসুম, সহ মহিলা বিষয়ক সম্পাদক রহিমা ইসলাম, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু এবং সদস্য সচিব শহীদ মজুমদার।

উপজেলা কৃষকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাদের পারভেজ ঢালীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সহসভাপতি দেলোয়ার হোসেন মোল্লা ও আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মাদবর, আনোয়ার সরদার ও শামীম বেপারী, সাংগঠনিক সম্পাদক শওকত মাহমুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

অনিক শেখ
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৩৩ pm
কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ জামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও আক্তার লাকুরিয়া, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম মোল্যা, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল জাব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালীউল্লাহ খান, জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম মোল্লা, যুবদল নেতা আসলাম শিকদার ও কাজী লুৎফর রহমান।

এছাড়াও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মোক্তার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।

জনসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেদ্দা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিকদার, সুইজারল্যান্ড নেতা আলামিন শিকদার, সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা যুবদলের সদস্য নজরুল মোল্লা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সুমন।

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০২ pm
সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

 

পঞ্চম প্রজন্মের ব্যাংক সিটিজেনস ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২রা ফেব্রুয়ারী ) টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের হাতেম প্লাজায় প্রধান অতিথি হিসেবে নতুন এ উপশাখা উদ্বোধন করেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন।

সিটিজেনস ব্যাংক বালিগাঁও বাজার উপশাখার ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যনেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এবং আঃ লতিফ।

উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস.এম. আনিছুল হক, বালিগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, হাতেম প্লাজার সত্তাধারী নজরুল ইসলাম, রুহুল আমিন মুন্সি, আনোয়ার হোসেন শেখ, বাবুল বেপারি, অলি উদ্দিন শেখ, সাজন মুন্সি প্রমুখ

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধনিতে
বক্তব্য রাখছেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন

You cannot copy content of this page