খুঁজুন
[bangla_day], [english_date], [bangla_date]

সিরাজদিখানে ঢাবির নবীন শিক্ষার্থীদের ঝিকুটের সংবর্ধনা ২৫ জুলাই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Monday, ১৪ জুলাই, ২০২৫, ১০:৪৪ am
সিরাজদিখানে ঢাবির নবীন শিক্ষার্থীদের ঝিকুটের সংবর্ধনা ২৫ জুলাই
২৬

সিরাজদিখানে ৮ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীকে আগামী ২৫ জুলাই সংবর্ধনা প্রদানের উদ্যোগ নিয়েছে ঝিকুট ফাউন্ডেশন।

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশন শুক্রবার সকাল ৯ টায় উপজেলা অডিটরিয়ামে জমকালো এ সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে।

ঝিকুট ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবের ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম। কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শহিনা আক্তার। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক রবিন্দ্র গবেষক ড. মুহাম্মদ জমির হোসেন, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা বাংলাদেশ আর্মির মেজর সিফাতুল আলমসহ গুণীজন।

ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন ও সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রমপুর পরিবারের সাবেক সভাপতি আতিকুর রহমান নয়ন উপস্থাপনা করবেন।

উল্লেখ্য শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের যেসব কর্মসূচি পালিত হয়েছে ও চলমান রয়েছে –
১. ফসলি জমি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন।
২. সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা শীর্ষক আলোচনা সভা।
৩. সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপিএ ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরীর স্মরণ সভা।
৪. ঝিকুটপত্র ম্যাগাজিন।
৫. ঝিকুটপত্র অনলাইন পোর্টাল।
৬. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি।
৮. সংগঠক, লেখক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ।
৯. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষা সেমিনার।
১০. এইচএসসি জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা।
১১. পাবলিক বিশ্ব বিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।
১২. বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা।

টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ

মাসুম হাসান আফিফ
প্রকাশিত: Wednesday, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০৭ pm
টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বালিগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন দোলনের নেতৃত্বে এ গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব দফতরি, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবু যর গিফারী জুয়েল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম খান বাচ্চু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরুণ দেওয়ান এবং সাধারণ সম্পাদক কুদ্দুস হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা বিপ্লব বেপারী, সুজন, সোহেল মাল, আলামিন শেখ এবং ছাত্রদল নেতা রাসেল তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষের কোনো বিকল্প নেই। এ সময় গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়।

টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

মো. মাসুম, টঙ্গীবাড়ি
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:০৪ pm
টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে উপজেলা কৃষকদলের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার বলই এলাকায় সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি মো. সেলিম মোল্লার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম মাসুম, সহ মহিলা বিষয়ক সম্পাদক রহিমা ইসলাম, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু এবং সদস্য সচিব শহীদ মজুমদার।

উপজেলা কৃষকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাদের পারভেজ ঢালীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সহসভাপতি দেলোয়ার হোসেন মোল্লা ও আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মাদবর, আনোয়ার সরদার ও শামীম বেপারী, সাংগঠনিক সম্পাদক শওকত মাহমুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

অনিক শেখ
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৩৩ pm
কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ জামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও আক্তার লাকুরিয়া, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম মোল্যা, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল জাব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালীউল্লাহ খান, জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম মোল্লা, যুবদল নেতা আসলাম শিকদার ও কাজী লুৎফর রহমান।

এছাড়াও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মোক্তার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।

জনসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেদ্দা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিকদার, সুইজারল্যান্ড নেতা আলামিন শিকদার, সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা যুবদলের সদস্য নজরুল মোল্লা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সুমন।

You cannot copy content of this page