খুঁজুন
[bangla_day], [english_date], [bangla_date]

বালিগাঁও খালের মুখে ইউএনও- দখলদারদের বুকে কাপন! শুরু হচ্ছে খাল খনন?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Monday, ৭ জুলাই, ২০২৫, ১২:৪৬ pm
বালিগাঁও খালের মুখে ইউএনও- দখলদারদের বুকে কাপন! শুরু হচ্ছে খাল খনন?
২৪

দীর্ঘদিন ধরে অবৈধভাবে বন্ধ হয়ে থাকা বালিগাঁও খালের মুখ খুলে দেওয়ার সম্ভাবনায় নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। এই মুখ খুলে গেলে প্রাণ ফিরে পেতে পারে টঙ্গীবাড়ীর অন্যতম প্রধান জলপ্রবাহ—আড়িয়ল ও আসপাশের সকল খাল।

রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলার বালিগাঁও ইউনিয়নের পূর্ব-বালিগাঁও পাঠানবাড়ি ব্রিজসংলগ্ন এবং পেট্রোল পাম্পের উত্তর পাশে বন্ধ হয়ে যাওয়া খালের মুখ সরেজমিনে পরিদর্শন করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, মুন্সীগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মো. নাজমুল ইসলাম পিন্টু, টঙ্গীবাড়ী খাল রক্ষা পরিষদের সরোজ বন্দ্যোপাধ্যায়, মোঃ আলী, গাজি মোর্শেদ, অনিক শেখ, মোঃ মুরাদসহ আড়িয়ল খাল রক্ষা পরিষদের সদস্যরা এবং স্থানীয় সচেতন ব্যক্তিরা।

পরিদর্শনকালে তারা বালিগাঁও খানবাড়ি এলাকায় দখল হয়ে যাওয়া খালের অংশটিও ঘুরে দেখেন। স্থানীয়দের অভিযোগ, প্রায় গত ১০ বছরেরও বেশি সময় ধরে খালটির মুখ বন্ধ হয়ে আছে, যা আড়িয়ল খালের স্বাভাবিক প্রবাহকে প্রায় অকার্যকর করে তুলেছে। ফলে বর্ষায় জলাবদ্ধতা, কৃষিজমিতে পানি জমে ফসলের ক্ষতি, এমনকি মৎস্যজীবীদের জীবিকাও হুমকির মুখে পড়েছে।
উল্লেখ্য, আড়িয়ল খাল এক সময় টঙ্গীবাড়ীর কৃষিনির্ভর জনগোষ্ঠীর প্রাণ ছিল। এই খাল দিয়েই শত শত কৃষক জমিতে সেচের পানি পেতেন, আর বর্ষায় পানি নেমে গিয়ে রক্ষা করত জনপদ। কিন্তু বর্তমানে দখল-ভরাট ও মুখ বন্ধ হয়ে যাওয়ায় এই খাল পরিণত হয়েছে মৃতপ্রায় এক ছায়ায়।

সম্প্রতি ‘খাল বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে টঙ্গীবাড়ীতে একাধিক মানববন্ধন এবং স্মারকলিপি পেশের পর প্রশাসন নড়েচড়ে বসেছে। তারই ধারাবাহিকতায় এই পরিদর্শনকে এলাকাবাসী দেখছেন কার্যকরী উদ্যোগের সূচনা হিসেবে।

তবে খালের মুখ খুলে দিলেও যে কাজটি সহজ হবে না, সেটিও বলছেন সংশ্লিষ্টরা। ধারণা করা হচ্ছে, বালিগাঁও বাজারের প্রধান সড়কটির নিচ দিয়ে একটি সুইচ গেট নির্মাণ করতে হতে পারে, যাতে খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা যায়। এতে ওই এলাকায় গড়ে ওঠা বহু অবৈধ স্থাপনাও উচ্ছেদের মুখে পড়বে, যা একটি বড় প্রশাসনিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

স্থানীয়রা বলছেন, খালের মুখ সচল করা গেলে শুধুমাত্র বালিগাঁও নয়, গোটা আড়িয়ল খাল ও আশপাশের শত শত হেক্টর জমি আবারও সজীব হয়ে উঠবে। তাঁদের ভাষায়, “খাল ফিরে পেলে আমরা ফিরে পাবো আমাদের ফসল, আমাদের জীবন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আড়িয়ল খাল সচল করতে বালিগাঁও খালের মুখটি সরেজমিনে দেখা হয়েছে। খালের গতিপথ ও দখলের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

মো. মাসুম, টঙ্গীবাড়ি
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:০৪ pm
টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে উপজেলা কৃষকদলের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার বলই এলাকায় সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি মো. সেলিম মোল্লার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম মাসুম, সহ মহিলা বিষয়ক সম্পাদক রহিমা ইসলাম, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু এবং সদস্য সচিব শহীদ মজুমদার।

উপজেলা কৃষকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাদের পারভেজ ঢালীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সহসভাপতি দেলোয়ার হোসেন মোল্লা ও আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মাদবর, আনোয়ার সরদার ও শামীম বেপারী, সাংগঠনিক সম্পাদক শওকত মাহমুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

অনিক শেখ
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৩৩ pm
কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ জামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও আক্তার লাকুরিয়া, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম মোল্যা, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল জাব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালীউল্লাহ খান, জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম মোল্লা, যুবদল নেতা আসলাম শিকদার ও কাজী লুৎফর রহমান।

এছাড়াও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মোক্তার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।

জনসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেদ্দা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিকদার, সুইজারল্যান্ড নেতা আলামিন শিকদার, সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা যুবদলের সদস্য নজরুল মোল্লা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সুমন।

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০২ pm
সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

 

পঞ্চম প্রজন্মের ব্যাংক সিটিজেনস ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২রা ফেব্রুয়ারী ) টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের হাতেম প্লাজায় প্রধান অতিথি হিসেবে নতুন এ উপশাখা উদ্বোধন করেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন।

সিটিজেনস ব্যাংক বালিগাঁও বাজার উপশাখার ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যনেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এবং আঃ লতিফ।

উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস.এম. আনিছুল হক, বালিগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, হাতেম প্লাজার সত্তাধারী নজরুল ইসলাম, রুহুল আমিন মুন্সি, আনোয়ার হোসেন শেখ, বাবুল বেপারি, অলি উদ্দিন শেখ, সাজন মুন্সি প্রমুখ

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধনিতে
বক্তব্য রাখছেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন

You cannot copy content of this page