টংগিবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
oplus_2
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন বার্তা প্রচার করেন এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ, সিভিল সোসাইটির প্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, বরং জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।

আপনার মতামত লিখুন