কাঠাদিয়া–শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
কাঠাদিয়া–শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। কাঠাদিয়া–শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আলদি কোল্ড স্টোরেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ–২ (লৌহজং–টঙ্গীবাড়ী) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।
ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ মহসিন বেপারীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন কাঠাদিয়া–শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম বেপারী, বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম রুসু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রনি গাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন যুবদল নেতা সবুজ মোল্লা, সেলিম বেপারী, সুমন মল্লিক, জামাল মৃধা, অরুণ তালুকদার, জাহাঙ্গীর মোল্লা, মাসুম, নান্নু মাদবর, জামান হাওলাদার এবং ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি একরামুল হক কাকনসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আপনার মতামত লিখুন