কামারখাড়া ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন: সভাপতি আল আমিন, সম্পাদক ইউনুছ আলী
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৫১ সদস্যবিশিষ্ট কামারখাড়া ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আল আমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইউনুছ আলী ফকির।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কামারখাড়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক কাদের পারভেজ ঢালী, সিনিয়র সহ-সভাপতি আ. আজিজ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মাদবর, সহ-সাধারণ সম্পাদক মিজান হাওলাদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলামিন কাজী, দিঘিরপাড় ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোস্তফা গাজী ও সাধারণ সম্পাদক সুমন দেওয়ানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন