বিপ্লবী হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে টঙ্গীবাড়ীতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
শুক্রবার বাদ জুম্মা (১৯ ডিসেম্বর) টঙ্গীবাড়ী উপজেলা গেইট থেকে ছাত্র জনতার ব্যানারে মিছিল বের হয়ে। মিছিলটি টঙ্গীবাড়ী বাজার,থানা ও মডেল মসজিদ সহ বিভিন্ন সড়ক অতিক্রম করে পুনরায় উপজেলা গেইটে এসে শেষ হয়।
এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ সময় তারা ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় ।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদী ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড স্বাধীন বাংলাদেশের একটি ন্যাক্কারজনক ঘটনা । ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো খুনীদের গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত জড়িত সকল আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।
বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশ মোতায়েন ছিল এবং পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন