টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ
৫ ডিসেম্বর বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর ও সূর্য তরুন সংঘের সার্বিক সহযোগিতায় শুক্রবার ভ্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.সাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আকতার হোসেন মোল্লা। টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর সভাপতির মো.শাহিন শেখ এর সভাপতিত্বে কার্যক্রম উদ্বোধন করেন সহকারী অধ্যাপক ডা.জেসমিন জাহান। এসময় আরো উপস্থিত ছিলেন সূর্য তরুন সংঘ রাউৎভোগ বাড়ৈপাড়া এর সভাপতি মো.মনির হোসেন শেখ।
ক্যাম্পে স্থানীয় বিভিন্ন বয়সী মানুষজন স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ, ডায়াবেটিস, চর্মরোগ, হাঁপানি, গাইনি সমস্যা, শিশু রোগসহ সাধারণ রোগের চিকিৎসা নেন। পাশাপাশি উপস্থিত রোগীদের হাতে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। এলাকার মানুষের সেবা ও সচেতনতা বৃদ্ধিতে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম তাদের অনেক উপকারে এসেছে এবং ভবিষ্যতেও আরও বড় পরিসরে আয়োজনের দাবি জানান।

আপনার মতামত লিখুন