জেলা প্রশাসকের হাত ধরে উদ্বোধন হলো স্বপ্নের শিশু পার্ক ও লার্নিং সেন্টার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বহুল প্রত্যাশিত স্বপ্নের শিশু পার্ক ও লার্নিং সেন্টারের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নবনির্মিত এই পার্কের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য এ ধরনের বিনোদনকেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি পার্কের রক্ষণাবেক্ষণে সবার সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ, কৃষি কর্মকর্তা পৃতিশ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মালেকসহ অন্যান্য কর্মকর্তা।
নতুন এই পার্ক উদ্বোধনের মধ্য দিয়ে টঙ্গীবাড়ীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। উদ্বোধনের পর শিশু ও সাধারণ মানুষ পার্ক ঘুরে দেখেন এবং চারপাশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন