খুঁজুন
[bangla_day], [english_date], [bangla_date]

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক

আশরাফ ইকবালের জন্মদিন আজ

আসিফ বাধন
প্রকাশিত: Wednesday, ২৯ অক্টোবর, ২০২৫, ১:০৭ am
আশরাফ ইকবালের জন্মদিন আজ
৩০

নিজস্ব প্রতিবেদক :

লেখক, সাংবাদিক, শিক্ষক, সংগঠক ও সম্পাদক আশরাফ ইকবাল মুন্সিগঞ্জে এক বিদগ্ধ সাংবাদিক হিসেবে পরিচিত। বস্তুনিষ্ঠতা, নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন।

দেশের সাধারণ মানুষের জীবনসংগ্রাম, বিশেষ করে প্রান্তিক ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর সমস্যাকে তিনি তার লেখায় তুলে ধরেন।

সমাজের অসঙ্গতি, স্বার্থপরতা, লোভ ও ভণ্ডামির চিত্রও তার প্রতিবেদনে ফুটে ওঠে। আশরাফ ইকবাল কেবল সংবাদকর্মী নন, তিনি এক অর্থে মানুষের কল্যাণে নিবেদিত এক সমাজসচেতন লেখক।

মানুষ, প্রাণী, মাছ, শিক্ষা, চিকিৎসা, গ্রামীণ খেলাধুলা, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ, প্রকৃতি, পাখি, ফুল, ফল, ভেষজ, লোকশিল্প ও কুটির শিল্প— সমাজ জীবনের প্রায় সব ক্ষেত্র নিয়েই তিনি লিখেছেন। তাঁর লেখনী মানুষকে সৎ কাজে অনুপ্রাণিত করে, অন্যায় ও মন্দ কাজে বাধা দেয়।

২০০৫ সালে বিডিরিপোর্ট২৪-এ কাজের মধ্য দিয়ে তিনি সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দৈনিক সংবাদ-এর সিরাজদিখান সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে তিনি ব্যাপক প্রশংসা পান।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি দীর্ঘদিন সাপ্তাহিক আমাদের বিক্রমপুর-এর বার্তা সম্পাদক, মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরাম-এর সংকলন ‘প্রভাত’-এর সম্পাদক এবং মাসিক বিক্রমপুর-এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি স্থানীয় দৈনিক ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’ ও ম্যাগাজিন ‘ঝিকুটপত্র’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংগঠনেও তার সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। ২০০৪ সালে স্থানীয় সংগঠন ‘সমাজ সংস্কার সংঘ’-এর সদস্য হিসেবে সংগঠনে যুক্ত হন। পরবর্তীতে তিনি আইএফসি বাংলাদেশ নদী ও পরিবেশ কমিটি (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা)-এর প্রতিষ্ঠাতা সদস্য, বিক্রমপুর চাঁদের হাট-এর যুগ্ম সাধারণ সম্পাদক, ঝিকুট ফাউন্ডেশন ও সিরাজদিখান নাগরিক সমাজ-এর প্রতিষ্ঠাতা, সিরাজদিখান প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক (২০১৬-১৮), মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরাম-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং Youth View সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিরাজদিখান ব্লাড ব্যাংক-এর উপদেষ্টা এবং আন্তর্জাতিক ফারাক্কা কমিটি মুন্সিগঞ্জ শাখা-এর সদস্য সচিব।

সংবাদ প্রতিবেদন ছাড়াও আশরাফ ইকবাল ছোটগল্প, প্রবন্ধ, ফিচার ও ক্যারিয়ার বিষয়ক লেখা লেখেন। ২০০৬ সালে দৈনিক বাঙলাবাজার পত্রিকার ‘হইচই’ বিভাগে তার প্রথম ছড়া ‘জীবন নিয়ে’ প্রকাশিত হয়। এরপর তিনি দৈনিক নয়াদিগন্ত, সংগ্রাম, ইনকিলাব, নবচেতনা, সংবাদ, দ্য রিপোর্ট২৪, তালাশ বিডিসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। পাশাপাশি তিনি সামু, আমারব্লগ, বিডিটুডে, সোনার বাংলা প্রভৃতি ব্লগে লেখক হিসেবে পরিচিত।

১৯৮৬ সালের ২৯ অক্টোবর মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কমলাপুর গ্রামে জন্মগ্রহণ করেন আশরাফ ইকবাল।

সুখ-দুঃখ, হাসি-কান্না আর মানুষের নিরন্তর ভালোবাসা নিয়ে তিনি আজ জীবনের আরেকটি নতুন বছরে পদার্পণ করেছেন। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাই—
প্রতিটি দিন কাটুক সাফল্য, সুস্বাস্থ্য ও ভালোবাসায় ভরপুর। তাঁর কর্মময় জীবন আরও আলো ছড়াক, সমাজ ও মানুষের কল্যাণে।

টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

মো. মাসুম, টঙ্গীবাড়ি
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:০৪ pm
টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে উপজেলা কৃষকদলের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার বলই এলাকায় সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি মো. সেলিম মোল্লার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম মাসুম, সহ মহিলা বিষয়ক সম্পাদক রহিমা ইসলাম, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু এবং সদস্য সচিব শহীদ মজুমদার।

উপজেলা কৃষকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাদের পারভেজ ঢালীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সহসভাপতি দেলোয়ার হোসেন মোল্লা ও আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মাদবর, আনোয়ার সরদার ও শামীম বেপারী, সাংগঠনিক সম্পাদক শওকত মাহমুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

অনিক শেখ
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৩৩ pm
কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ জামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও আক্তার লাকুরিয়া, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম মোল্যা, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল জাব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালীউল্লাহ খান, জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম মোল্লা, যুবদল নেতা আসলাম শিকদার ও কাজী লুৎফর রহমান।

এছাড়াও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মোক্তার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।

জনসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেদ্দা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিকদার, সুইজারল্যান্ড নেতা আলামিন শিকদার, সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা যুবদলের সদস্য নজরুল মোল্লা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সুমন।

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০২ pm
সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

 

পঞ্চম প্রজন্মের ব্যাংক সিটিজেনস ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২রা ফেব্রুয়ারী ) টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের হাতেম প্লাজায় প্রধান অতিথি হিসেবে নতুন এ উপশাখা উদ্বোধন করেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন।

সিটিজেনস ব্যাংক বালিগাঁও বাজার উপশাখার ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যনেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এবং আঃ লতিফ।

উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস.এম. আনিছুল হক, বালিগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, হাতেম প্লাজার সত্তাধারী নজরুল ইসলাম, রুহুল আমিন মুন্সি, আনোয়ার হোসেন শেখ, বাবুল বেপারি, অলি উদ্দিন শেখ, সাজন মুন্সি প্রমুখ

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধনিতে
বক্তব্য রাখছেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন

You cannot copy content of this page