খুঁজুন
[bangla_day], [english_date], [bangla_date]

ভারতের সাথে নদী-পানির অধিকারের সংগ্রাম বেগবান করার আহ্বান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Saturday, ২ অগাস্ট, ২০২৫, ৮:১৭ pm
ভারতের সাথে নদী-পানির অধিকারের সংগ্রাম বেগবান করার আহ্বান
২৭

আতিকুর রহমান সালু স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বাংলাদেশের নদী-পানির অধিকার সংরক্ষণের আন্দোলন আরো বেগবান করার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা। ২ আগষ্ট শনিবার পানি অধিকার যোদ্ধা আতিকুর রহমান সালু স্মারক গ্রন্থের প্রকাশনা উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের মৌলানা আকরম খাঁ হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি),  বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে আইএফসি নিউইয়র্ক এর চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতানের সভাপতিত্বে অতিথির আসন অলংকৃত করেন অর্থ মন্ত্রনালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, আইএফসি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জসীম উদিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, কালের কণ্ঠের সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইঞা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএফসি বাংলাদেশের সভাপতি মোস্তফা কামাল মজুমদার।

অনুষ্ঠানে আইএফসি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং ঝিকুট ফাউন্ডেশনের একটি টিম উপস্থিত ছিল।

আতিকুর রহমান সালু স্মারক গ্রন্থে মোট ৩০টি লেখায় তার সংগ্রামী ও কর্মময় জীবনের উপর আলোকপাত করা হয়েছে। বাংলাদেশের নদী-পানির অধিকার আন্দোলনে তার আপোষহীন সংগ্রাম একটা অতুলনীয় দৃষ্টান্ত হিসেবে যুগযুগ ধরে অনুপ্রেরণা যোগাবে বলে উল্লেখ করা হয়।

প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কোন চুক্তি বা বোঝাপড়া ছাড়া উজানের দেশ ভারত সকল যৌথ নদীর উপর বাঁধ নির্মান করে শুকনো মওসাম পানির প্রবাহ সরিয়ে নিয়ে বাংলাদেশে এক মারাত্মক পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করে ঢালছে। অন্যদিকে বর্ষা মওসুমে বানের পানি বিনা নোটিশে মোড় দিয়ে সৃষ্টি করণে প্রলয়ঙ্কারী বন্যা ও নদী ভাঙ্গন। অথচ বর্তমান বিশ্বে যৌথ নদীর পানি সমস্যার সমাধান নিহিত রযেছে বেসিন ভিত্তিক যৌথ ব্যবস্থাপনায় যেন উজান ও ভাটির সকল দেশ তার সুফল পায়। এবং সাথে সাথে নদীগুলো হিমালয়ের উৎপত্তি স্থল থেকে সাগর পর্যন্ত জীবন্ত থাকে।

তারা বলেন, আতিকুর রহমান সালুর লক্ষ্য ছিল ২০০৫ সালের ৪ মার্চ চিলমারিতে অনুষ্ঠিত দশ লাখ লোকের সমাবেশের মত আরেকটি বড় সমাবেশ আয়োজন করে নদী পানির ন্যায্য হিস্যা বিষয়ে বাংলাদেশের মানুষের দাবী বিশ্ববাসির কাছে তুলে ধরা এবং জীবন মরণ সমস্যার সমাধানের জন্য ভারতের উপর চাপ প্রয়োগ করা। ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের পরেই ১৯৭৭ সালের গঙ্গা পানি চুক্তি স্বাক্ষর সম্ভব হয়েছিল।

বর্তমানে ভারতের সাথে ২৪টি যৌথ নদীর মধ্যে গঙ্গা ছাড়া অন্য কোনটির পানি ব্যবস্থাপনার চুক্তি নেই। গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামি বছর (২০২৬) ডিসেম্বরে শেষ হবে। পরবর্তী চুক্তি আরও মজবুত এবং যুগোপযোগী করার আহ্বান জানান উপস্থিত বক্তারা।

টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

মো. মাসুম, টঙ্গীবাড়ি
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:০৪ pm
টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে উপজেলা কৃষকদলের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার বলই এলাকায় সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি মো. সেলিম মোল্লার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম মাসুম, সহ মহিলা বিষয়ক সম্পাদক রহিমা ইসলাম, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু এবং সদস্য সচিব শহীদ মজুমদার।

উপজেলা কৃষকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাদের পারভেজ ঢালীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সহসভাপতি দেলোয়ার হোসেন মোল্লা ও আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মাদবর, আনোয়ার সরদার ও শামীম বেপারী, সাংগঠনিক সম্পাদক শওকত মাহমুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

অনিক শেখ
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৩৩ pm
কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ জামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও আক্তার লাকুরিয়া, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম মোল্যা, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল জাব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালীউল্লাহ খান, জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম মোল্লা, যুবদল নেতা আসলাম শিকদার ও কাজী লুৎফর রহমান।

এছাড়াও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মোক্তার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।

জনসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেদ্দা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিকদার, সুইজারল্যান্ড নেতা আলামিন শিকদার, সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা যুবদলের সদস্য নজরুল মোল্লা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সুমন।

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০২ pm
সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

 

পঞ্চম প্রজন্মের ব্যাংক সিটিজেনস ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২রা ফেব্রুয়ারী ) টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের হাতেম প্লাজায় প্রধান অতিথি হিসেবে নতুন এ উপশাখা উদ্বোধন করেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন।

সিটিজেনস ব্যাংক বালিগাঁও বাজার উপশাখার ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যনেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এবং আঃ লতিফ।

উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস.এম. আনিছুল হক, বালিগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, হাতেম প্লাজার সত্তাধারী নজরুল ইসলাম, রুহুল আমিন মুন্সি, আনোয়ার হোসেন শেখ, বাবুল বেপারি, অলি উদ্দিন শেখ, সাজন মুন্সি প্রমুখ

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধনিতে
বক্তব্য রাখছেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন

You cannot copy content of this page