খুঁজুন
[bangla_day], [english_date], [bangla_date]

মোহনগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে তিন শতাধিক মানুষের অংশগ্রহণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Friday, ২৭ জুন, ২০২৫, ১১:১৫ pm
মোহনগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে তিন শতাধিক মানুষের অংশগ্রহণ
১৩

আজ শুক্রবার মোহনগঞ্জ এলাকায় অনুষ্ঠিত হলো এক মানবিক ও সচেতনতামূলক কর্মসূচি—বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। রক্তের বন্ধনে বিক্রমপুর ও বিক্রমপুর রক্তদান সংস্থার যৌথ উদ্যোগে এবং মোহনগঞ্জ যুব কল্যাণ সংঘের আয়োজনে এই ব্যতিক্রমধর্মী সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত চলে এই ক্যাম্পেইন, যেখানে আশপাশের এলাকার ৩০০ জনেরও বেশি মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা গ্রহণ করেন। শুধুমাত্র রক্তের গ্রুপ জানানোই নয়, বরং রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন। এছাড়াও ডায়াবেটিস পরীক্ষা, পেশার পরিমাপ ও ওজন নির্ণয় করা হয়।

অনুষ্ঠানে সচেতন মূলক বক্তব্য রাখেন ডা. রতিশ রঞ্জন রায় – উপদেষ্টা, রক্তের বন্ধনে বিক্রমপুর :-
“রক্তদান একটি মহৎ মানবিক কাজ, যা একজন মানুষের জীবন বাঁচাতে পারে। সুস্থ থাকলে নিয়মিত রক্ত দেওয়া নিরাপদ ও উপকারী। আমাদের সমাজে এখনো অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, যা দূর করতে এই ধরনের সচেতনতামূলক আয়োজন অত্যন্ত প্রয়োজন।
আসুন, আমরা সবাই রক্তদানে এগিয়ে আসি এবং অন্যদেরও উৎসাহিত করি। এক ব্যাগ রক্ত, এক নতুন জীবনের সম্ভাবনা।”

আয়োজক সংস্থা মোহনগঞ্জ যুব কল্যাণ সংঘের পক্ষ থেকে সংস্থার সভাপতি শফিকুল ইসলাম অপু জানান , “আমরা চাই প্রতিটি মানুষ অন্তত নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানুক, যাতে জরুরি মুহূর্তে জীবন বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। আমাদের এই উদ্যোগ সেই উদ্দেশ্যকেই এগিয়ে নিচ্ছে।”

বিক্রমপুর রক্তদান সংস্থার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মাহমুদ হাসান বলেন,
“রক্তদান একটি মহৎ কাজ। একজন মানুষের স্বেচ্ছায় দেওয়া এক ব্যাগ রক্ত অন্য একজন মানুষের জীবনের শেষ আশার উৎস হতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে এখনও অনেকেই রক্তের গ্রুপ জানেন না কিংবা রক্তদানে ভয় বা ভুল ধারণা পোষণ করেন।
এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা মানুষের মাঝে সেই ভয় দূর করতে চাই। সবাই যেন অন্তত নিজের রক্তের গ্রুপ জানে, সেই চেতনা জাগাতে চাই। পাশাপাশি, স্বেচ্ছায় রক্তদানের মতো একটি মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে চাই। আমরা বিশ্বাস করি, সমাজে যদি আরও বেশি মানুষ এগিয়ে আসে, তাহলে একটি রক্তদাতা সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে,
“ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যেতে চাই আমরা, যাতে কারো জীবন শুধুমাত্র রক্তের অভাবে হারিয়ে না যায়।”

আরো উপস্থিত ছিলেন,
নিউ বসুমতি জেনারেল হসপিটাল এর মানবিক ডা: সজীব তালুকদার, ব্রাদারস ব্লাড ডোনেট ও বিক্রমপুর ব্লাড ব্যাংক,মোহাম্মদ রাকিব, সভাপতি রক্তের বন্ধনে বিক্রমপুর ।

বিক্রমপুর রক্তদান সংস্থা ও রক্তের বন্ধনে বিক্রমপুরের স্বেচ্ছাসেবকরাও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুরো ক্যাম্পেইনে কাজ করেছেন। বিভিন্ন বয়সী মানুষ, বিশেষ করে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে উঠে এক প্রাণবন্ত সামাজিক মিলনমেলা।

এই ক্যাম্পেইন নিঃসন্দেহে সমাজে সচেতনতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার এক সফল উদাহরণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আয়োজক সংস্থাগুলো।

টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

মো. মাসুম, টঙ্গীবাড়ি
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:০৪ pm
টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে উপজেলা কৃষকদলের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার বলই এলাকায় সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি মো. সেলিম মোল্লার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম মাসুম, সহ মহিলা বিষয়ক সম্পাদক রহিমা ইসলাম, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু এবং সদস্য সচিব শহীদ মজুমদার।

উপজেলা কৃষকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাদের পারভেজ ঢালীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সহসভাপতি দেলোয়ার হোসেন মোল্লা ও আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মাদবর, আনোয়ার সরদার ও শামীম বেপারী, সাংগঠনিক সম্পাদক শওকত মাহমুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

অনিক শেখ
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৩৩ pm
কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ জামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও আক্তার লাকুরিয়া, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম মোল্যা, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল জাব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালীউল্লাহ খান, জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম মোল্লা, যুবদল নেতা আসলাম শিকদার ও কাজী লুৎফর রহমান।

এছাড়াও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মোক্তার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।

জনসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেদ্দা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিকদার, সুইজারল্যান্ড নেতা আলামিন শিকদার, সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা যুবদলের সদস্য নজরুল মোল্লা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সুমন।

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০২ pm
সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

 

পঞ্চম প্রজন্মের ব্যাংক সিটিজেনস ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২রা ফেব্রুয়ারী ) টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের হাতেম প্লাজায় প্রধান অতিথি হিসেবে নতুন এ উপশাখা উদ্বোধন করেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন।

সিটিজেনস ব্যাংক বালিগাঁও বাজার উপশাখার ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যনেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এবং আঃ লতিফ।

উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস.এম. আনিছুল হক, বালিগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, হাতেম প্লাজার সত্তাধারী নজরুল ইসলাম, রুহুল আমিন মুন্সি, আনোয়ার হোসেন শেখ, বাবুল বেপারি, অলি উদ্দিন শেখ, সাজন মুন্সি প্রমুখ

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধনিতে
বক্তব্য রাখছেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন

You cannot copy content of this page