খুঁজুন
[bangla_day], [english_date], [bangla_date]

“কর্মকর্তা নাকি শিক্ষক? টঙ্গীবাড়ীতে ইউএনও’র রঙিন রূপ”

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: Monday, ২৩ জুন, ২০২৫, ১০:০৭ pm
“কর্মকর্তা নাকি শিক্ষক? টঙ্গীবাড়ীতে ইউএনও’র রঙিন রূপ”
৩০

বেলা তখন সাড়ে বারোটা। দুপুরের রোদ একটু একটু করে তীব্র হচ্ছিল। মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিদিনের মতোই শিক্ষার্থীদের চেনা ব্যস্ততা। হঠাৎ দেখা গেল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমানের গাড়ি এসে দাঁড়াল স্কুলের গেটে।

কোনো পূর্ব ঘোষণা ছিল না, আমন্ত্রণও ছিল না — ছিল কেবল একজন প্রশাসকের মন থেকে উঠে আসা আন্তরিক উদ্যোগ। প্রশাসনিক নানা ব্যস্ততার মাঝেও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মিশে তাদের পড়ালেখার অগ্রগতির খোঁজ নেওয়ার মানসিকতা থেকেই হঠাৎ এই উপস্থিতি।

বিদ্যালয়ের শিক্ষকরা প্রথমে খানিকটা অবাক হলেও ইউএনও’র আন্তরিক আগ্রহ দেখে দ্রুতই শিক্ষার্থীদের ইংরেজি ক্লাসের প্রস্তুতি নিতে বলেন। মুহূর্তেই দশম শ্রেণীর বি শাখায় প্রবেশ করলেন তিনি। নিজের সরকারি পোশাকেই ইউএনও দাঁড়ালেন বই হাতে শ্রেণী কক্ষে। শুরু হলো ১০ মিনিটের ইংরেজি প্রাণবন্ত ইংরেজি ক্লাস। এপর তিনি চলে গেলেন ৮ম শ্রেণীর বি শাখায়। সেখানে সাধারন বিজ্ঞান ক্লাস নিলে ১০ মিনিট। শিক্ষার্থীরা অপরিচিত শিক্ষককে ক্লাসে দেখে কিছুটা বিচলিত হলেও পরে পরিচয় পেয়ে হয়ে যান স্বাভাবিক।

শ্রেণিকক্ষে ইউএনও বলেন—
“ইংরেজি কেবল একটি বিষয় নয়, এটি একটি দক্ষতা। বিশ্ব আজ হাতের মুঠোয় চলে এসেছে, কিন্তু বিশ্বকে জানার জন্য ইংরেজির প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা যদি আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারি, তবে আমাদের যে কোনো স্বপ্ন পূরণ সহজ হবে।”

ক্লাসে তিনি ইংরেজি শব্দের উচ্চারণ, বাক্য গঠন এবং দৈনন্দিন জীবনে ইংরেজি চর্চার সহজ পদ্ধতির ওপর গুরুত্ব দেন। শিক্ষার্থীদের তিনি প্রশ্ন করেন, তাদের পড়াশোনার আগ্রহ, ভবিষ্যৎ পরিকল্পনা। উত্তরে কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউবা পুলিশ অফিসার হতে চায় বলে জানায়।

তাদের এই আগ্রহ দেখে ইউএনও বলেন—
“প্রশাসনিক কাজের ফাঁকে যদি প্রতিদিন এক ঘণ্টা সময় পেতাম, তাহলে শিক্ষক হয়ে তোমাদের আরও ভালোভাবে গড়ে তুলতাম।”

শুধু ক্লাস নেওয়া নয়, ক্লাস শেষে তিনি শিক্ষার্থীদের পড়াশোনা বিষয়ে নানা দিকনির্দেশনা দেন এবং শিক্ষক-অভিভাবকদের সঙ্গেও কথা বলেন। ইউএনও’র এই আকস্মিক উপস্থিতিতে শিক্ষার্থীরা যেমন মুগ্ধ, তেমনি বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকরাও প্রশংসায় পঞ্চমুখ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন—
“এমন উদ্যোগের ফলে শিক্ষার্থীরা যেমন উদ্বুদ্ধ হয়, তেমনি সমাজে শিক্ষা নিয়ে আরও সচেতনতা তৈরি হয়। প্রশাসনের এমন সরাসরি অংশগ্রহণ আমাদের জন্য খুবই ইতিবাচক।”

একজন দশম শ্রেণির শিক্ষার্থী বলেন—
“ইউএনও স্যার এত সহজভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন যে আমরা খুব আত্মবিশ্বাসী বোধ করছি। এখন থেকে আরও বেশি করে ইংরেজি চর্চা করবো।”

ক্লাস শেষে ইউএনও আবার নিজের প্রশাসনিক কাজে ফিরে যান। কিন্তু শিক্ষার্থীদের মনে রেখে যান ২০ মিনিটের এক অনুপ্রেরণার গল্প।

আজকের দিনে, যখন প্রশাসনের ব্যস্ত কর্মসূচির ভিড়ে মানবিক সংযোগ প্রায় দুর্লভ, তখন টঙ্গীবাড়ীর এই ইউএনও’র এমন ‘২০ মিনিটের শিক্ষকতা’ হয়ে উঠেছে ব্যতিক্রমী এক উদাহরণ।

টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

মো. মাসুম, টঙ্গীবাড়ি
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:০৪ pm
টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে উপজেলা কৃষকদলের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার বলই এলাকায় সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি মো. সেলিম মোল্লার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম মাসুম, সহ মহিলা বিষয়ক সম্পাদক রহিমা ইসলাম, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু এবং সদস্য সচিব শহীদ মজুমদার।

উপজেলা কৃষকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাদের পারভেজ ঢালীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সহসভাপতি দেলোয়ার হোসেন মোল্লা ও আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মাদবর, আনোয়ার সরদার ও শামীম বেপারী, সাংগঠনিক সম্পাদক শওকত মাহমুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

অনিক শেখ
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৩৩ pm
কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ জামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও আক্তার লাকুরিয়া, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম মোল্যা, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল জাব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালীউল্লাহ খান, জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম মোল্লা, যুবদল নেতা আসলাম শিকদার ও কাজী লুৎফর রহমান।

এছাড়াও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মোক্তার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।

জনসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেদ্দা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিকদার, সুইজারল্যান্ড নেতা আলামিন শিকদার, সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা যুবদলের সদস্য নজরুল মোল্লা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সুমন।

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০২ pm
সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

 

পঞ্চম প্রজন্মের ব্যাংক সিটিজেনস ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২রা ফেব্রুয়ারী ) টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের হাতেম প্লাজায় প্রধান অতিথি হিসেবে নতুন এ উপশাখা উদ্বোধন করেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন।

সিটিজেনস ব্যাংক বালিগাঁও বাজার উপশাখার ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যনেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এবং আঃ লতিফ।

উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস.এম. আনিছুল হক, বালিগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, হাতেম প্লাজার সত্তাধারী নজরুল ইসলাম, রুহুল আমিন মুন্সি, আনোয়ার হোসেন শেখ, বাবুল বেপারি, অলি উদ্দিন শেখ, সাজন মুন্সি প্রমুখ

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধনিতে
বক্তব্য রাখছেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন

You cannot copy content of this page