খুঁজুন
[bangla_day], [english_date], [bangla_date]

বিশ্ব বাবা দিবসে সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র শিক্ষক রথেন্দু ভূষণ রায়।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Saturday, ২১ জুন, ২০২৫, ২:০৪ pm
বিশ্ব বাবা দিবসে সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র শিক্ষক রথেন্দু ভূষণ রায়।
৩১

বিশ্ব বাবা দিবস উপলক্ষে আলোচনা ও গুণীজন সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান নারায়ণগঞ্জ জেলার মধ্যে মনোনীত হলেন নারায়ণগঞ্জ বার একাডেমীর সিনিয়র সাবেক শিক্ষক রথেন্দু ভূষণ রায়।

আজ ২০ শে জুন রোজ শুক্রবার সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ ফতুল্লা থানা সংলগ্ন ফতুল্লা চৌধুরীর বাড়ি মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপন চেয়ারম্যানের বাসভবনে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলীর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সবুজ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো:মোমেন ইসলাম. আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি কবি রনজিৎ মোদক. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান. এনায়েত নগর ইউনিয়ন পরিষদের মেম্বার মনোয়ারা বেগম লিপি. সৈয়দ কামরুল হক টিটু. BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মুন্নি সরদার. ঢাকা বিভাগীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক ডিএম মাইনুদ্দিন দেওয়ান.প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম জয়. নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কবির হোসেন. বন্দর থানা কমিটির সভাপতি রাশেদুল হাসান. সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম. সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক. বন্দর থানা কমিটির সাবেক সভাপতি কাজী শফিউল আলম কালাম.হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহাতাব হোসেন. সাধারন সম্পাদক নাজির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অনেকে।

অনুষ্ঠানে প্রধান আলোচক মোমেন ইসলাম বলেন আজ বাবা দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এত সুন্দর একটি আয়োজন সত্যি এই আয়োজক কমিটি সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা বিভিন্ন জায়গা থেকে সঠিক মানুষদেরকে খুঁজে এনে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করছেন আমি সেই সকল গুণী ব্যক্তিদের সালাম ও শ্রদ্ধা জানাই তারা যেন সবসময় আমাদের মতন সমাজকর্মীদের পাশে থাকেন আমরা যেন সামনে আরো বড় ধরনের আয়োজন এর মধ্যে আপনাদেরকে সম্মান জানাতে পারি। নারায়ণগঞ্জ বার একাডেমীর সাবেক শিক্ষক রথেন্দু ভূষণ রায় একজন সাদা মনের মানুষ তার শিক্ষা জীবনে যে সকল শিক্ষার্থীদের কে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন আজও তার শিক্ষার্থীরা বিভিন্ন সময় তার আলোচনা করেন আমরা শুনতে পাই এই গুণী শিক্ষকের কথাগুলো সত্যি তিনি একজন সত্যিকারের বাবা এ বাবা দিবসে এই গুণী শিক্ষককে সম্মান ও শ্রদ্ধা জানাই যারা এত সুন্দর আয়োজন করেছে প্রত্যেকটি সমাজকর্মী আরো এগিয়ে যাক তাদের জন্য রইল শুভকামনা।

টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

মো. মাসুম, টঙ্গীবাড়ি
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:০৪ pm
টঙ্গীবাড়িতে কৃষকদলের আলোচনা ও মতবিনিময় সভা

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে উপজেলা কৃষকদলের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার বলই এলাকায় সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি মো. সেলিম মোল্লার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম মাসুম, সহ মহিলা বিষয়ক সম্পাদক রহিমা ইসলাম, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু এবং সদস্য সচিব শহীদ মজুমদার।

উপজেলা কৃষকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাদের পারভেজ ঢালীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সহসভাপতি দেলোয়ার হোসেন মোল্লা ও আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মাদবর, আনোয়ার সরদার ও শামীম বেপারী, সাংগঠনিক সম্পাদক শওকত মাহমুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

অনিক শেখ
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৩৩ pm
কামারখাড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ জামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও আক্তার লাকুরিয়া, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম মোল্যা, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল জাব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালীউল্লাহ খান, জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম মোল্লা, যুবদল নেতা আসলাম শিকদার ও কাজী লুৎফর রহমান।

এছাড়াও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মোক্তার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।

জনসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেদ্দা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিকদার, সুইজারল্যান্ড নেতা আলামিন শিকদার, সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা যুবদলের সদস্য নজরুল মোল্লা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সুমন।

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: Tuesday, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০২ pm
সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধন।

 

পঞ্চম প্রজন্মের ব্যাংক সিটিজেনস ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২রা ফেব্রুয়ারী ) টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের হাতেম প্লাজায় প্রধান অতিথি হিসেবে নতুন এ উপশাখা উদ্বোধন করেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন।

সিটিজেনস ব্যাংক বালিগাঁও বাজার উপশাখার ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যনেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এবং আঃ লতিফ।

উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস.এম. আনিছুল হক, বালিগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, হাতেম প্লাজার সত্তাধারী নজরুল ইসলাম, রুহুল আমিন মুন্সি, আনোয়ার হোসেন শেখ, বাবুল বেপারি, অলি উদ্দিন শেখ, সাজন মুন্সি প্রমুখ

সিটিজেনস ব্যাংকের বালিগাঁও বাজার উপশাখা উদ্বোধনিতে
বক্তব্য রাখছেন ব্যাংকটির ম্যনেজিং ডিরেক্টর আলমগীর হোসেন

You cannot copy content of this page